গ্রামীণ ইউনিক্লোর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে ১৩০০ শীতবস্ত্র বিতরণ

ছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ইউনিক্লোর উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩০০ শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে দেশের উত্তরের পঞ্চগড় জেলার ৬০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

ফাইল ছবি

এ ছাড়া ঢাকায় অসহায় ও গৃহহীন ৭০০ মানুষের মধ্যে বিভিন্ন শীতের পোশাক, যেমন ফ্ল্যানেল শার্ট, কম্বল, সোয়েটার, কার্ডিগান, প্যান্টসহ শিশুদের বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে যুক্ত ছিলেন গ্রামীণ ইউনিক্লোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বিজ্ঞপ্তি