গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদের অবস্থান কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছায় অবসরের নামে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠানো সাড়ে আট হাজার কর্মীর চাকরি ফিরিয়ে দেওয়াসহ নয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদ। গতকাল শনিবার বিকেলে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মাসুম সরকার। এ সময় কে এম শহীদুল হক, মজিবুর রহমান, রুহুল আমীন, হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হল পর্যন্ত মৌন মিছিল করা হয়। বিজ্ঞপ্তি।