গ্রাহকদের দ্বিগুণ গতির ইন্টারনেট দেবে কিউবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান ও নতুন গ্রাহকদের জন্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি নিয়ে এল দ্বিগুণ গতির ইন্টারনেট। অতিরিক্ত খরচ ছাড়াই কিউবির বর্তমান গ্রাহকেরা এখন ইন্টারনেটের সংযোগে দ্বিগুণ গতি পাবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কিউবির গ্লোবাল মার্কেটিং ডিরেক্টর আলিস্তার জনস্টন।কিউবির গ্রাহকেরা যে টাকায় ২৫৬ কেবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করত, একই টাকায় এখন তারা ৫১২ কেবিপিএস পর্যন্ত এবং যে টাকায় ৫১২ কেবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করত, একই টাকায় (৪০০ টাকায়) এখন তারা ১ এমবিপিএস গতির ইন্টারনেট-সেবা উপভোগ করার সুযোগ পাবে।সংবাদ সম্মেলনে ছিলেন কিউবি বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ, প্রধান ফিনানশিয়াল অফিসার ফয়সাল হায়দার, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রধান ফিরোজ আহমেদ প্রমুখ।