গ্রীন রোডে ভবনে আগুন ৩০ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীন রোডের একটি ১০তলা ভবনের তৃতীয় তলায় গতকাল সোমবার আগুন লেগে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।অগ্নিনির্বাপণ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শেল গ্রিন সেন্টারের তৃতীয় তলায় দি ল্যাবরেটরি নামে একটি রোগ নির্ণয়কেন্দ্রে গতকাল আগুন লাগে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগুন জ্বলছিল। অগ্নিনির্বাপণ কর্মকর্তারা বলেছেন, প্রতিষ্ঠানটির অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেন্দ্রটির রাসায়নিক উপাদান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অন্য তলাগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল জানান, ওই ভবনের চতুর্থ তলা থেকে ওপরের তলাগুলো আবাসিক হোটেল হিসেবে ব্যবহূত হচ্ছে। নিচের তৃতীয় তলায় রয়েছে বিভিন্ন ক্লিনিক ও ব্যবসাপ্রতিষ্ঠান। এ ঘটনায় ল্যাবরেটরির কর্মী হাফিজুর রহমান আহত হয়েছেন।