গ্রেপ্তার তিনজনকে ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতা এ বি এম ফারুক হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মাইনুল ইসলাম, আবুল হাসনাত ও মোহন মিয়াকে তিন দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের রিমান্ডে নেওয়া হয়।ডিবি সূত্র জানায়, গত শনিবার গ্রেপ্তারের পর মাইনুল, হাসনাত ও মোহনকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন। গতকাল কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় আরও সাতজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।মামলার তদারকি কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব যাচাই করে দেখা হচ্ছে।১২ ফেব্রুয়ারি রাতে ক্যান্টনমেন্ট থানার মানিকদী আদর্শ বিদ্যানিকেতনের মাঠে সন্ত্রাসীরা ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি এ বি এম ফারুককে গুলি করে হত্যা করে।