গ্রেপ্তার ব্যক্তিদের দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডক্টরস অ্যাসো-সিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) তিন চিকিৎসককে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি মিঠু এবং জয়নালকে অস্ত্র মামলায় তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল মিরপুর থানা পুলিশ আসামি ড্যাব নেতা ডা. কামরুল হাসান, সন্ত্রাসী মিঠু ওরফে প্রশান্ত, জয়নাল আবেদীন, তওফিকুল ইসলাম, মহরম আলী ও মোস্তফাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। আদালত মিঠু ও জয়নালের রিমান্ড মঞ্জুর করে বাকি আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলায় ড্যাবের চিকিৎসক কাজী মাজহারুল ইসলাম ও এরফানুল হক সিদ্দিকীকেও আসামি করা হয়েছে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাখখারুল ইসলাম বলেন, গত সোমবার র‌্যাবের মাধ্যমে তিনি জানতে পারেন, উল্লিখিত আসামিরা অন্যদের সহযোগিতায় গত ১১ আগস্ট তাঁকে হত্যার চেষ্টা করে। পরে সেই দিনই র‌্যাব মিরপুর থেকে কামরুল হাসানসহ ছয় আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করে।