গ্রেপ্তার হওয়া ৫১ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার হওয়া ৫১ জনকে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। গুলশান থানা সূত্র জানায়, গত শুক্রবার রাজধানীর মহাখালীর আইএইচটিতে প্রবেশপত্র বদলে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে পুলিশ ৫১ জনকে গ্রেপ্তার করে। গতকাল গুলশান থানা পুলিশ তাঁদের মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দেন।