গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মীকে হত্যা করে তরুণীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে সোহেল রানা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি জানায়, গত মঙ্গলবার রাতে ভাটারা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ৩ জুলাই রাতে মা ও বাগদত্তার সঙ্গে কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে উত্তরার ৪ নম্বর সেক্টরে দুর্বৃত্তরা এক তরুণীকে জোর করে গাড়িতে তোলে। এ সময় পাশের ভবনের নিরাপত্তাকর্মী লিয়াকত হোসেন বাধা দিতে গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।