প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বির দ্বিতীয় ‘গ্র্যাজুয়েশন সিরিমনি’ গতকাল রোববার জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশে ডার্বি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গ্র্যাজুয়েশন সিরিমনি। ইউনিভার্সিটি অব ডার্বির বাংলাদেশ পার্টনার বিএসি ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার গ্র্যাজুয়েশন সিরিমনির আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডার্বি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফিলিপ স্নোডেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলি, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বিএসি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এম হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে ১৩৬ শিক্ষার্থীকে ল, বিজনেস ও ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি এবং ২৩ শিক্ষার্থীকে এলএলএম ইন কমার্শিয়াল ল ডিগ্রি দেওয়া হয়। বিজ্ঞপ্তি