গ্লোরিয়া জিন্স কফিস সহায়তা করেছে চার মুক্তিযোদ্ধাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারজন বীর মুক্তিযোদ্ধাকে ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরুর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গ্লোরিয়া জিন্স কফিস্। বিশ্বখ্যাত এ কফি শপের গুলশান শাখার গত ১৬ ডিসেম্বরের বিক্রি এবং নিজস্ব তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়েছে। এর আওতায় ওই চার মুক্তিযোদ্ধাকে একটি কম্পিউটার, একটি স্ক্যানার, একটি ফটোকপি মেশিন, প্রিন্টার, ইউপিএস ও একটি মুঠোফোন দেওয়া হয়েছে। গত ৩১ জানুয়ারি গ্লোরিয়া জিন্স কফিসের গুলশান শাখায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। এ ছাড়া ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম ও সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম। প্রসঙ্গত, ২০১২ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিখ্যাত কপি শপ গ্লোরিয়া জিন্স কফিসের প্রথম শাখা খোলা হয়েছে রাজধানীর শুলশানে। বিজ্ঞপ্তি।