ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিল্লুর রহমানকে ঘুষ দিতে গিয়ে রাজধানীর একটি স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার বিকেলে ঘুষের ২০ হাজার টাকাসহ নুরুল হককে কোতোয়ালি থানায় দেওয়া হয়। বুধবার রাতে যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার কর্তব্যরত উপপরিদর্শক জহুরুল ইসলাম প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া নুরুল হক গোড়ান সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। অতিরিক্ত জেলা প্রশাসক ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভা ছিল। এ সভা সামনে রেখে ঘুষ দেওয়া হয়। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক বাদী হয়ে দুর্নীতি দমন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন।