চকবাজার ও ধানমন্ডিতে দুটি অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি ও চকবাজারে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।স্থানীয় লোকজন জানান, প্রথম আগুনের ঘটনাটি ঘটেছে চকবাজারে কাজি রিয়াজউদ্দিন রোডের একটি প্লাস্টিক কারখানায়। গতকাল বিকেল চারটার দিকে এ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দমকলের কর্মীরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এখানে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর আগুন লাগে পশ্চিম ধানমন্ডির ৭৮ নম্বর বাড়ির নিচতলায়। এ বাড়ির পানির পাম্প ও জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। দমকল বাহিনী আগুন নেভায়।