চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর চকবাজার এলাকায় গতকাল বুধবার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র এ কথা জানায়।সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে চকবাজার থানার পশ্চিম ইসলামবাগের একটি প্লাস্টিক কারখানার নিচতলায় আগুন লাগে। এতে বেশ কিছু প্লাস্টিক ও যন্ত্রপাতি পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে।