চকবাজারে ভেজাল কসমেটিকস কারখানায় অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজারে ভেজাল কসমেটিকসের কারখানা ও দোকানে অভিযান চালাচ্ছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বেলা একটার দিকে চকবাজারের মরিয়ম টাওয়ারে এই অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে নামীদামি ব্র্যান্ডের নামে প্রসাধনী তৈরির সুনির্দিষ্ট অভিযোগ তাঁদের কাছে রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তাঁরা সেখানে অভিযান চালাচ্ছেন।

অভিযানে র‍্যাব-১০-এর সদস্যরাও রয়েছেন।

অভিযানে থাকা র‍্যাবের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মরিয়ম টাওয়ারে কয়েকটি কারখানা ও দোকানে অভিযান চালানো হবে।