চকবাজারে যুবকের কার্টনভর্তি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজার এলাকা থেকে গতকাল শনিবার শাহ আলম (২৩) নামের এক যুবকের কার্টনভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক গতকাল প্রথম আলোকে জানান, শাহ আলম চাম্পাতুলি কমিউনিটি লেন এলাকার নাগিনা সেন্টারের দ্বিতীয় তলায় একটি ঘড়ির কারখানায় কাজ করতেন এবং সেখানেই রাতে থাকতেন। গতকাল দুপুর একটার দিকে ওই কারখানার কক্ষ থেকে তাঁর কার্টনভর্তি লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, দু-এক দিন আগে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। শাহ আলমের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নোহিনা গ্রামে। তাঁর বাবার নাম আবু সাইদ।