চকবাজারের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারের বকশীবাজার এলাকার একটি সড়কের ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ (৫০) উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) রেজ্জাকুল হায়দার প্রথম আলোকে এসব কথা জানান।

চকবাজার থানার এসআই আবদুর রহিম প্রথম আলোকে বলেন, রোববার দুপুরে চকবাজারের বকশীবাজার–সংলগ্ন ফজলে রাব্বি হলের সামনের ফুটপাত থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

তবে কীভাবে তিনি মারা গেছেন, তা জানা যায়নি। তাঁর নাম কিংবা ঠিকানা এখনো জানা যায়নি। তবে তিনি ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।