চট্টগ্রাম ফোরাম উত্তরা ঢাকার নতুন কমিটি

সম্প্রতি রাজধানীর উত্তরায় হোয়াইট হল কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফোরাম উত্তরা ঢাকা’র বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এম এ তাহের সভাপতি এবং এম এ ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি হাসমত আলী, নাসরীন মাশকূরা, মাহবুবুল আলম, নুরুল হুদা ও মোহাম্মদ সোহেল সাদাত, যুগ্ম সম্পাদক আবু জাফর ও মুবীন হায়দার, অর্থসম্পাদক লিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এম এ কবির, দপ্তর ও পাঠাগার সম্পাদক সৈয়দ আবু মো. সালেহ, প্রচার সম্পাদক আফসার উদ্দীন আহমেদ খান, প্রকাশনা সম্পাদক জাবেদ ইয়াকুব, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রওশন আরা বেগম, সমাজকল্যাণ সম্পাদক জহির উদ্দীন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন মো. আরিফ, আন্তর্জাতিক সম্পাদক গোলাম মঈনুদ্দীন, যুব ও ক্রীড়া-বিষয়ক সম্পাদক রিফাত ফাহমী রোমেল, আইন-বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, মানবসম্পদ ও গবেষণা সম্পাদক সুজিত বড়ুয়া, আন্তযোগাযোগ সম্পাদক আনোয়ারুল ইসলাম নিজামী, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক দিলরুবা আক্তার, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।