চতুর্থ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার চতুর্থ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়া ৯৫৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।সকালে জীববিজ্ঞান অনুষদের ডিন ইমদাদুল হক মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে অলিম্পিয়াডের আহ্বায়ক হাসিনা খান ও সদস্যসচিব শান্তনু সাহা রায় বক্তব্য দেন। অলিম্পিয়াড উপলক্ষে কার্জন হল প্রাঙ্গণে পরীক্ষার পর বায়োপার্ক স্থাপন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।