চন্দ্রিমা উদ্যান থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেক থেকে গতকাল শনিবার বিকেলে এক অজ্ঞাতনামা কিশোরের লাশ (১৭) উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ভাসমান অবস্থায় ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। কিশোরের পরনে জিনসের কালো রঙের হাফ প্যান্ট ছিল। খালি ছিল তার গা। শরীরে সন্দেহজনক কোনো আঘাতের চিহ্ন নেই। এসআই বলেন, লেকের ব্রিজ থেকে লাফিয়ে পানিতে পড়ে অনেক কিশোর গোসল করে। ধারণা করা হচ্ছে, ওই কিশোরও একইভাবে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে।