চলন্ত ট্রেনে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে চলন্ত ট্রেনে গত সোমবার রাতে শারমিন সুলতানা নামের এক যাত্রী ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা ওই যাত্রীর হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে গেছে। ব্যাগের মধ্যে স্বর্ণালংকার, নগদ টাকাসহ তিন লাখ টাকার মালামাল ছিল।ঢাকা রেলওয়ে থানা সূত্র জানায়, রাত ১০টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত ট্রেনে এক যুবক শারমিনের কাছ থেকে তাঁর হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে যান। এ সময় ট্রেনের অন্য যাত্রীরা ছিনতাইকারীকে আটক করার চেষ্টা করেন। তবে ছিনতাইকারী ট্রেন থেকে লাফিয়ে নেমে পালিয়ে যান। পদ্মা নামের এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা ফিরছিল। এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে।