চা-বিক্রেতা খালেক পেলেন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি সংস্থা প্রবীণ চা-বিক্রেতা আবদুল খালেককে ‘আজিজুর রহমান পাটোয়ারী’ সম্মাননা দিয়েছে। চা বিক্রি করে একটি হাইস্কুল প্রতিষ্ঠার খবর ২৪ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত হওয়ার পর সংস্থাটি ওই উদ্যোগ নেয়।বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস) পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে গত শনিবার শিক্ষানুরাগী আবদুল খালেকের হাতে ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকা তুলে দেয়। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে ১৯৯৭ সালে নলুয়া চাঁদপুর নিম্ন মাধ্যমিক স্কুলের যাত্রা শুরু হয়। চা-বিক্রেতা আবদুল খালেক নিজ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ওই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি ফজলুল করিম পাটওয়ারী, নির্বাহী পরিচালক মো. মাহবুবুল ইসলাম ও উন্নয়নকর্মী নিলুফার বেগম উপস্থিত ছিলেন।