চাঁদা না দেওয়ায় খুন হন স্বর্ণ ব্যবসায়ী কালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় টিকাটুলীর ইনু বাহিনীর সন্ত্রাসীরা পুরান ঢাকার স্বর্ণ ব্যবসায়ী আবুল কালামকে খুন করে। ইসলামপুুুুুরের একটি মার্কেটে এই খুনের পরিকল্পনা করা হয়। এ ঘটনায় র‌্যাবের হাতে ধরা পড়া চার সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়া গেছে।র‌্যাব জানায়, র‌্যাব ও পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কয়েকটি স্থান থেকে এই চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন সুলতান আহম্মেদ ওরফে ইমু (২২), সুলতান খাঁ (২৫), ইকবাল হোসেন ওরফে হাবু (৪৫) ও ইমরান হোসেন ওরফে উজ্জ্বল (৩০)। গ্রেপ্তার হওয়া চারজনকে গতকাল সাংবাদিকদের সামনে হাজির করা হয়।গ্রেপ্তার হওয়া ইমরান হোসেন ওরফে উজ্জ্বল সাংবাদিকদের জানান, তাঁরা সবাই পুরান ঢাকার ইমু বাহিনীর সদস্য। এ বাহিনীর প্রধান ইমুর নির্দেশে তাঁদের দলের কালো মানিক, লোকনাথ, মুরাদ, রাজু, বুড়া উজ্জ্বল কিছুদিন আগে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে খুনের পরিকল্পনা করা হয়। খুনের আগের দিন রাজধানীর টিকাটুলীতে ইমু বাহিনীর বৈঠক হয়। সেই বৈঠকের পর ঘটনার দিন বিকেলে ইসলামপুর চায়না মার্কেটে বসে তাঁরা খুনের পরিকল্পনা করেন। এরপর তাঁরা কয়েকজন দোকানে ঢুকে কালামকে খুন করেন। ইমু নিজে তাঁকে গুলি করেন বলেও তিনি জানান।র‌্যাব জানায়, তাঁতীবাজার এলাকায় চাঁদাবাজদের অন্যতম হচ্ছেন সুলতান আহম্মেদ ওরফে ইমু। ইমু বাহিনীর লোকনাথ ও কালো মালিকের সহায়তায় তাঁতীবাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি হচ্ছে।গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেন ওরফে হাবু জানান, তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। খুনের জন্য ৪০ হাজার টাকায় চারটি অস্ত্র ভাড়া দেন। র‌্যাব-১০-এর উপপরিচালক কিসমৎ হায়াত সাংবাদিকদের বলেন, তাঁতীবাজার এলাকায় ভুট্টো-অপু, আরিফ-সিদু এবং পরের গ্রুপটি ডাকাত শহীদের নামে চাঁদা আদায় করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান জানান, তাঁতীবাজারে চাঁদাবাজদের ধরতে ব্যবসায়ী ও বাসিন্দারা পুলিশকে সহযোগিতা করে না। এ কারণে একের পর এক ঘটনা ঘটছে।