চাঁদা না দেওয়ায় ভবন নির্মাণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ লাখ টাকা চাঁদার দাবিতে ভাষানটেক বাগানবাড়িতে একটি বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় কাফরুল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।ঘটনার শিকার জমির মালিক গাজী আবদুস সালাম অভিযোগ করেন, ক্রয়সূত্রে তাঁরা ভাষানটেক বাগানবাড়িতে ১২ কাঠা জমির মালিক হয়েছেন। ওই ভবন নির্মাণের জন্য কিছুদিন আগে তাঁরা মেট্রো হোমস নামের একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। কিন্তু প্রতিষ্ঠানটি চুক্তিমতো কাজ না করায় তাঁরা সে চুক্তি বাতিল করেন। পরে টোকিও প্রোপার্টিজ নামের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। কয়েক দিন আগে টোকিও প্রপার্টিজের লোকজন সেখানে কাজ শুরু করতে চাইলে আগের প্রতিষ্ঠানের পক্ষে একদল সন্ত্রাসী এসে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা না দিলে তারা কাজটি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। একই সঙ্গে তারা ভয় দেখিয়ে জানিয়েছে, যারা কাজ করতে আসবে, তাদের প্রাণে মেরে ফেলা হবে।জানতে চাইলে কাফরুল থানার দায়িত্ব পালনরত কর্মকর্তা হায়াত আলী প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।