চাঁদাবাজির অভিযোগে নামসর্বস্ব দৈনিকের সম্পাদক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে নামসর্বস্ব একটি দৈনিকের সম্পাদক নাসির উদ্দিন শিকদারকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে রাজধানীর পল্টন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ডিবি পুলিশের সহকারী কমিশনার আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, নাসির উদ্দিন শিকদার পত্রিকা সম্পাদনার অজুহাতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজি করেন। অবৈধ অর্থ উপার্জনের জন্যই তিনি সবুজ বিপ্লব নামে নামসর্বস্ব একটি দৈনিক প্রকাশ করেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা আছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন।এর মধ্যে গত বছরের ২৯ ডিসেম্বর মিনহাজ এবং গতকাল মঙ্গলবার আইয়ুব আলী নামের দুই ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে রামপুরা থানায় পৃথক দুটি চাঁদাবাজির মামলা করেন। তাঁর বিরুদ্ধে একটি মামলার অভিযোগপত্র আদালতে দেওয়া হয়েছে।