চাকরি জাতীয়করণের দাবিতে অনশন ও মানববন্ধন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল শনিবার জেলায় জেলায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। পরে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শিক্ষকদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান। এ সময় তিনি এই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সময় সারা দেশেও কর্মসূচি পালিত হয়।এদিকে চাকরি জাতীয়করণসহ ১১ দফা দাবিতে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ সম্মিলিত শিক্ষক-কর্মচারী ফোরাম নামে আরেকটি সংগঠন। ফোরামের আহ্বায়ক মোহাম্মদ ইউনূস মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে ফোরামের বেশ কয়েকজন নেতা বক্তৃতা দেন। আগামী ৪ অক্টোবরের মধ্যে দাবি মানার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় ৫ অক্টোবর থেকে অবিরাম ধর্মঘটসহ মাধ্যমিক পরীক্ষা বর্জনের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি।