চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে তাসবিরুল মোহসিনিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার মগবাজারের একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সেনা, নৌ, বিমান ও বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) বাহিনীতে চাকরি দেওয়ার নামে লোকজনের অর্থ আত্মসাৎ করছে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে গত মঙ্গলবার রাজধানীর মগবাজারের গ্রিন টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাসবিরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি সামরিক বাহিনীতে চাকরি দেওয়ার নামে লোকজনের কাছ থেকে টাকা নিতেন। র‌্যাব বলেছে, তাসবিরুল জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন।