চাকরি নিয়মিত করার দাবিতে সওজ কর্মীদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাত হাজার ২০৬ জন শ্রমিক-কর্মচারীর চাকরি নিয়মিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটির শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।গতকাল রোববার সড়ক ভবনের সামনে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচিতে সওজের প্রায় আট হাজার শ্রমিক-কর্মচারী অংশ নেন।নেতারা বলেন, এই প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ২৫-৩০ বছর ধরে চাকরি করে অবসর গ্রহণ করলেও কোনো পেনশন সুবিধা পাচ্ছেন না।সংগঠনটির সভাপতি গোলাম কিবরিয়া দুলাল ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খোন্দকারসহ অন্যান্য কর্মচারী এতে বক্তৃতা করেন। এ সময় সওজ কার্যালয়ের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। বিজ্ঞপ্তি।