চাকরি স্থায়ী করার দাবি বিটিসিএলের শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক হাজার ৮৫৭ জন শ্রমিকের চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছে ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি।গতকাল সংগঠনের সভাপতি এস এম কামরুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৭ সাল থেকে এক হাজার ৮৫৭ জন শ্রমিক বিটিসিএলের কম্পিউটার শাখা, অপারেটর, টেলিফোন রাজস্ব, লাইনম্যান, পিয়নসহ বিভিন্ন জায়গায় কাজ করে আসছেন। এসব শ্রমিকের মাসিক বেতন দেড় হাজার থেকে তিন হাজার ৯০০ টাকা। শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এসব শ্রমিককে স্থায়ী নিয়োগের আশ্বাস দেন। গত বছর বিটিসিএলের ২৪ ও ২৫তম বৈঠকে এই কর্মচারীদের স্থায়ী নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়। তবে এখন পর্যন্ত এসব শ্রমিকের চাকরি স্থায়ী হয়নি।চাকরি স্থায়ী করার দাবিতে ১৬ মে বিটিসিএলের ভবনের সামনে অবস্থান ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ওই সংগঠন। বিজ্ঞপ্তি।