চাকরি স্থায়ী করার দাবি সওজের কর্মচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ওয়ার্কচার্জভুক্ত কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকায় মানববন্ধন হয়েছে। কর্মসূচি থেকে সওজের সাত হাজার ২০৬ জন ওয়ার্কচার্জভুক্ত কর্মচারীর মধ্য থেকে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ছয় হাজার ৩৭১টি শূন্য পদ পূরণ এবং অন্যদের অস্থায়ীভাবে নিয়মিতকরণের দাবি জানানো হয়। এ ছাড়া অধিদপ্তরে প্রায় ১৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে একটি নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন ও অনুমোদনের দাবি জানানো হয়।কর্মসূচিতে বাংলাদেশ সড়ক ও জনপথ দাবি বাস্তবায়ন সংগ্রাম পরিষদের পক্ষে মো. হুমায়ুন কবির, মো. ইকবাল হোসেন, মো. আবদুল হান্নান, মো. মনির হোসেন, মো. মতিউর রহমান, মোমিন আহম্মদ, মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।