চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মশক নিবারণী দপ্তরের চাকরিচ্যুত চতুর্থ শ্রেণীর ১১ কর্মচারী নিজেদের চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন। নইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ এবং আত্মাহুতির কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ হুঁশিয়ারি দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকরিচ্যুত কর্মচারী মো. শাখাওয়াত হোসেন দাবি করেন, সব নিয়ম মেনে ২০১০ সালে স্থানীয় সরকার বিভাগ তাঁদের চাকরি দেয়। সম্প্রতি পুলিশ প্রতিবেদনে (ভেরিফিকেশনে) তথ্যের গরমিলের অভিযোগে ১১ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এই চাকরিচ্যুতির জন্য স্থানীয় সরকার বিভাগের একজন যুগ্ম সচিব ও ঢাকা মশক দপ্তরের একজন সহকারী পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।সংবাদ সম্মেলনে চাকরিচ্যুতদের মধ্যে মোসাম্মৎ ফাতেমা বেগম, মোসাম্মৎ লাভলী আক্তার, মো. সাহাবুদ্দিন, নুর মোহাম্মদ, মো. নেছার আহমেদ, মোসাম্মৎ ফয়জের নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।