চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছর করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামে একটি সংগঠন। গতকাল শনিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার দেশের বেকার ছাত্রসমাজের কথা না ভেবে গত ২৬ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করেছে। যার কারণে ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা বেড়েই চলছে। তাই বেকার ছাত্রসমাজের কথা চিন্তা করে চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানায় তারা। সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন মো. শাহ আলম, মোশাররফ হোসেন, আয়ূব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।