প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকু নিয়ে ধাওয়া করতে গিয়ে গণপিটুনি খেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার শিক্ষার্থীর নাম মিজানুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুবান্ধব নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে আড্ডা দিচ্ছিলেন মিজান। এ সময় লাইব্রেরির ভেতর অধ্যয়নরত বাংলা বিভাগের ছাত্র সাদ্দাম হোসেনসহ কিছু শিক্ষার্থী তাঁদের আড্ডা দিতে নিষেধ করলে মিজান ও তাঁর বন্ধুরা আড্ডা বন্ধ না করে জোরে কথা বলতে থাকেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাঁকে পাকড়াও করে পিটুনি দিয়ে প্রক্টর অফিসে সোপর্দ করেন।