চামড়াবাহী যান চলার সুবিধার্থে কয়েকটি সড়ক একমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুর চামড়াবাহী যানবাহন চলাচলের জন্য ঈদুল আজহার দিন দুপুর ১২টা থেকে পরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত লালবাগ ও হাজারীবাগের কয়েকটি সড়ক একমুখী করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।গতকাল বুধবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহা. আবদুল জলিল মণ্ডলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কয়েকটি এলাকায় পশুর চামড়াবাহী যানবাহনের চলাচল বাড়বে। যান ঢুকবে: দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা পশুর চামড়াবাহী যানবাহন ঢাকার গাবতলী থেকে বেড়িবাঁধ হয়ে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে নবাবগঞ্জ রোড হয়ে বটতলা ক্রসিং দিয়ে শেরেবাংলা রোড ধরে ট্যানারি শিল্প এলাকায় প্রবেশ করবে। চট্টগ্রাম ও সিলেট জেলা থেকে আসা চামড়াবাহী যানবাহন পলাশী ক্রসিং ও আজিমপুর ক্রসিং থেকে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সিনেমা হলের পাশ দিয়ে পিলখানা রোড ধরে চামড়াশিল্প এলাকায় প্রবেশ করবে। এ ছাড়া পশুর চামড়াবাহী যানবাহন ঝিগাতলা ক্রসিং দিয়ে ঝিগাতলা কাঁচাবাজার হয়ে হাজারীবাগ ট্যানারি শিল্প এলাকায় প্রবেশ করবে। লালবাগ পোস্তা এলাকার পশুর চামড়ার মার্কেটে আসতে ঢাকেশ্বরী রোড দিয়ে লালবাগ চৌরাস্তা হয়ে শায়েস্তাখান রোড ধরে প্রবেশ করবে।যানবাহন বের হবে: ঢাকার ট্যানারিশিল্প এলাকায় আসা যানবাহন মালামাল খালাস করে কালুনগর রোড অথবা রায়েরবাজার টালি অফিস-সংলগ্ন রাস্তা দিয়ে বেড়িবাঁধ হয়ে গন্তব্যে ফেরত যাবে। লালবাগের পোস্তা এলাকার চামড়ার মার্কেট থেকে যানবাহন ওয়াটার ওয়ার্কস রোড ধরে চকবাজার ক্রসিং ও জেলখানার পাশ দিয়ে নাজিমউদ্দিন রোড হয়ে চাঁনখারপুল ক্রসিং দিয়ে বেরিয়ে যাবে। ওয়াটার ওয়ার্কস রোড হয়ে আলীরবাগ ঘাট থেকে ইসলামবাগ দিয়েও বের হওয়া যাবে।