চামড়াশিল্প নগর পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে চামড়াশিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ আগামী জুনের মধ্যে শেষ হবে। এ জন্য সিইটিপি স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এই নগরকে পরিবেশবান্ধব সবুজ চামড়াশিল্প হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। গতকাল বৃহস্পতিবার সাভার চামড়াশিল্পনগরের সিইটিপি নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।বিসিক চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, ঢাকা চামড়াশিল্পনগর সাভার প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. আবু সাদেক, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ মো. শামসুল হুদা, সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যারস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আবুল কাশেম, নির্বাহী সদস্য মো. শহীদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে হাজারিবাগের ট্যানারি সাভারে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে শিল্পনগরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। তথ্য বিবরণী।