চার কেজি সোনাসহ ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি সোনাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাঁর নাম রওশন আলী (৩২)। আজ রোববার বিকেল চারটার দিকে তাঁকে আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার জানান, রওশন ছিলেন ট্রানজিট যাত্রী। তিনি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে বাংলাদেশে আসেন। সন্ধ্যা ছয়টার তাঁর আবার বিমান বাংলাদেশের আরেকটি ফ্লাইটে কলকাতায় যাওয়ার কথা ছিল। তিনি প্রায়ই এই রুটে যাতায়াত করতেন।
শহিদুজ্জামান সরকার আরও জানান, রওশনের হাতব্যাগ থেকে সোনার চারটি বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন এক কেজি করে। এসব সোনার মূল্য প্রায় দুই কোটি টাকা।