চার দফা দাবি সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি আইন বাতিল বিষয়ে মতৈক্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদ। অন্য তিনটি দাবি হচ্ছে: হিন্দু পারিবারিক আইন বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছিল, তা কার্যকর করা; হিন্দু নাগরিকদের সরকারি তত্ত্বাবধানে ভারতের বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানে পাঠানোর ব্যবস্থা নেওয়া এবং বাঙালি হিন্দুদের জন্য দেশে একটি সনাতন বিশ্ববিদ্যালয় স্থাপন।গত শনিবার কে এম দাস লেনের ভোলাগিরি আশ্রম ট্রাস্টে পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি বৈঠকে এসব দাবি জানানো হয়। পরিষদের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জয়ন্ত কুমার সেনের সভাপতিত্বে বক্তব্য দেন দিলীপ ভদ্র, হীরেন্দ্র নাথ বিশ্বাস, জে কে পাল প্রমুখ। বিজ্ঞপ্তি।