চার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে গতকাল বুধবার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে।বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন এবং মান চিহ্ন (লোগো) ব্যবহার করায় প্রিয়াংকা কনজুমার কেয়ারকে এক লাখ, এনএসটি ডায়মন্ড ফুড প্রোডাক্টসকে এক লাখ, আজিজ ফ্যান ইন্ডাস্ট্রিজকে এক লাখ ও সাহেবজাদা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ঢাকা জেলা প্রশাসনের হাকিম মো. আবদুল্লাহ আল মামুন তালুকদার হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন। বিজ্ঞপ্তি।