চার প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে ফরমালিন মেশানোর অপরাধে রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল বুধবার চার প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হাশেমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।কে কে ড্রাগ অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরকে ২০ হাজার, ধানমন্ডি ফার্মকে ১৫ হাজার, ইব্রাহিমের ফলের দোকানকে পাঁচ হাজার এবং ফ্যামিলি মার্ট সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফরমালিন মেশানো ১০০ কেজি আম ও মাল্টা নষ্ট করা হয়।