চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল রাজধানীর সবুজবাগ থানায় একটি মামলা হয়েছে। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তবে অভিযুক্ত আবদুস সালামকে ধরতে পারেনি পুলিশ।
শিশুটির বাবা অভিযোগ করেন, সালাম নামের ওই প্রতিবেশী প্রায়ই তাঁর মেয়েকে কোলে নিয়ে আদর করতেন। গত শনিবার সকাল ১০টার দিকে তাঁরা স্বামী-স্ত্রী কেউ বাসায় ছিলেন না। এ সুযোগে সালাম ঘরে ঢুকে আদরের ছলে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ওসিসিতে স্থানান্তর করা হয়েছে।