চার মাদক ব্যবসায়ী ও অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ী এবং অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। গত দুই দিনের এই অভিযানে একই সঙ্গে বিপুল পরিমাণ ইয়াবা বড়িও উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গতকাল র‌্যাব-১০-এর একটি দল মানিকনগরে অভিযান চালিয়ে এক হাজার ৩০০ ইয়াবা বড়ি, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোনসেট, কিছু টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এরা হলেন মো. রহিম (২৪), দ্বীন ইসলাম (৩০) ও আলম (৩৫)।এর আগে গত মঙ্গলবার র‌্যাব-১০-এর ছদ্মবেশী একটি টহলদলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুরের টিপু সুলতান রোডের একটি বাসায় অভিযান চালান। এ সময় ওই বাড়ি থেকে তাঁরা দুটি গুলি, বিদেশে তৈরি একটি রিভলবারসহ জাহাঙ্গীর আলমকে (২৫) গ্রেপ্তার করেন।একই দিন বিকেলে পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল মতিঝিলের সোনালী ব্যাংকের পেছনের ৫৩ নম্বর গলির একটি কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে। এ সময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এই অভিযানের নেতৃত্ব দেন গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মারুফাত হুসাইন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশ ও র‌্যাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।