চারটি যানবাহন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে চলাচলকারী ২০ বছরের পুরোনো বাস-ট্রাকের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল চারটি যান আটক করেছেন। অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর দায়ে আদালত ১৩৭টি মামলা দায়ের করেন এবং তাৎক্ষণিক জরিমানা আদায় করেছেন এক লাখ ২৬ হাজার ৫৫০ টাকা। আটক করা যানবাহনগুলোর মধ্যে একটি ট্রাক, একটি বাস ও দুটি মিনিবাস রয়েছে। এ পর্যন্ত আদালত ১৬টি বাস-মিনিবাস ও ট্রাক আটক করেছেন। গতকাল শনির আখড়া, টিকাটুলী, মিরপুর বাংলা কলেজের সামনে, শংকর বাসস্ট্যান্ড, শাহবাগ মোড়, কল্যাণপুর, গুলশান নতুন বাজার এলাকায় আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।