চারুকলার বৈশাখী প্রস্তুতি মেলায় ছাত্রলীগের ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বৈশাখী প্রস্তুতি মেলায় ভাঙচুর করেছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল বুধবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে চারুকলা অনুষদের ছাত্রলীগের কর্মী বাঁধন ও দীপু অনুষদের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জহুরুল হক হলের ছাত্রলীগের নেতা নজরুল ইসলাম তাঁদের সামনে মোটরসাইকেলের হর্ন বাজান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল ইসলামকে মারধর করেন বাদল, দীপুসহ ছাত্রলীগের কর্মীরা। এর কিছুক্ষণ পর নজরুল ইসলাম ও জহুরুল হক হলের ছাত্রলীগের বেশ কিছু কর্মী রড, হকিস্টিক নিয়ে চারুকলা অনুষদে ঢুকে ওই অনুষদের ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করেন। এ সময় তাঁরা অনুষদ ভবনের নিচতলায় চলমান বৈশাখী প্রস্তুতি মেলায় হামলা ও ভাঙচুর চালান।