চালকের শাস্তি হলেও মালিক বেশি জমা নিয়েই চলছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ায় প্রায় দুই হাজার চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। এ ছাড়া মিটারে না গিয়ে অতিরিক্ত ভাড়া দাবি করায় গত ১৬ জানুয়ারি থেকে এ পর্যন্ত আনুমানিক ৩০ হাজার মামলা করা হয়েছে।এই তথ্য জানিয়ে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা বলেছেন, সরকার-নির্ধারিত দৈনিক জমার অতিরিক্ত আদায়কারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ইউনিয়নের সভাপতি সরদার মোহাম্মদ সোবাহান সভাপতিত্ব করেন।শ্রমিকনেতারা বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে সিএনজিচালিত অটোরিকশার মিটারের ভাড়া পুনর্নির্ধারণ এবং সরকার-নির্ধারিত সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৬০০ টাকা নির্ধারণের দাবি জানান।সমাবেশে বক্তব্য দেন ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, ইউনিয়নের কেন্দ্রীয় নেতা আবদুল মান্নান, মজিবর রহমান, বজলুর রহমান, আবদুল কুদ্দুছ, হাসমত আলী খান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য মো. মোশারফ হোসেন।সমাবেশ শেষে যোগাযোগমন্ত্রী বরাবরে ১০ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।