প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিংড়িশিল্পের শ্রমিকেরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের রপ্তানি বাণিজ্য সমৃদ্ধ করছেন। তাই তাঁদের ন্যায্য মজুরি ও গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা দেওয়াটা চিংড়ি খাতের স্বার্থেই জরুরি। গতকাল শনিবার ‘চিংড়িশ্রমিকের জীবিকার সংকট ও সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এ অভিমত দেন। নাগরিক সংহতির কার্যালয়ে সংগঠনের সভাপতি এ এস এম আতীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় লিখিত বক্তব্য পেশ করেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। আলোচনায় অংশ নেন সরদার আমিন, মিহির বিশ্বাস, বদরুল মান্নান, ইফমা হোসেন, গোলাম ফারুক, ভাস্কর রাসা প্রমুখ। বিজ্ঞপ্তি।