চিকিৎসক ও কর্মকর্তা বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪৭ জন চিকিৎসক ও কর্মকর্তাকে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘সর্বস্তরের শিক্ষক-চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারী’—এ ব্যানারে বিএসএমএমইউর সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। সর্বস্তরের শিক্ষক-চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হলেও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা এতে নেতৃত্ব দেন। ড্যাবের যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম উল্লেখ করেন, ভিন্নমত পোষণকারীদের সরকার হয়রানি, হামলা, মামলা ও নির্যাতন করছে।