চিকিৎসকদের কর্মবিরতি কর্মসূচি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) বরকতউল্লাহর ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকালে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের চিকিৎসকেরা। এর মধ্যে দিয়ে দুই দিনের দুই ঘণ্টা করে কর্মবিরতি কর্মসূচি শেষ হয়েছে।সূত্র জানিয়েছে, নিয়োগ কমিটির সভার কারণে চিকিৎসকেরা নতুন কর্মসূচি দিতে পারেননি। আজ মঙ্গলবার বৈঠক করে তাঁরা নতুন কর্মসূচি দিতে পারেন। উল্লেখ্য, বরকতউল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত ও জীবন নাশের হুমকির প্রতিবাদে গত শনিবার কর্মবিরতির ঘোষণা দেন চিকিৎসকেরা।