চিকিৎসকদের দলমতের ঊর্ধ্বে ওঠার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসকদের দল-মতনির্বিশেষে মানবতার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে চিকিৎসা শিক্ষা: সম্ভাবনা ও সংকট’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে নেতারা এ আহ্বান জানান। এতে প্রধান অতিথি চিত্রশিল্পী হাশেম খান দেশেই দক্ষ চিকিৎসক তৈরির ওপর গুরুত্ব দেন। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সোহরাব আলী।