চিকিৎসা ও শিক্ষার জন্য যুগান্তর সমবায় সমিতির সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনের অসুস্থ সদস্য, তাঁর পরিবার ও সন্তানদের চিকিৎসা ও শিক্ষা–সহায়তা দিয়েছে রাজধানী মহাখালীর যুগান্তর শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড। মহাখালীতে এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল শনিবার এই সহায়তা দেওয়া হয়।

চিকিৎসার জন্য অসুস্থ তিন সদস্য ও শিক্ষায় অনুপ্রেরণার জন্য চার শিক্ষার্থীকে মোট ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার রায় বলেন, সমাজের অসহায় ব্যক্তিদের সহায়তায় সমিতি এই জনহিতকর কাজ করে থাকে। সমাজের দুস্থ ও অসহায় জনগোষ্ঠীকে নিয়ে গড়া এই সংগঠন কড়াইল ও সাততলা বস্তিবাসীসহ আশপাশের গরিব ও অসহায় মানুষের কল্যাণে এবং আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অর্থ–সহায়তার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ব্যবস্থাপক তিপু রানী বসাক, পল্লব ভট্টাচার্য, হিসাব কর্মকর্তা হাবিবুর রহমানসহ সংগঠনের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি