চিকিৎসাব্যবস্থা উন্নত করার ঘোষণা মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব জেলার হাসপাতালে জরুরি চিকিৎসাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী আফম রুহুল হক।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার ‘ব্যাপক হতাহত ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপণ প্রস্তুতি মহড়া-২০১২’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার সিফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক মোস্তাফিজুর রহমান, অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর প্রমুখ। বিজ্ঞপ্তি।