চিকিৎসায় অবহেলার অভিযোগে ৩ চিকিৎসকের বিরুদ্ধে মামলা
চিকিৎসায় অবহেলা ও প্রতারণার অভিযোগে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউটের চার চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ভুক্তভোগী রোগীর মেয়ে ফাহিমা আকতার বাদী হয়ে নালিশি এই মামলা করেন।ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। আগামী ১৮ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।মামলায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউটের প্রধান হূদেরাগ সার্জন অধ্যাপক ফারুক আহমেদ, হূদেরাগ সার্জারি বিভাগের আবাসিক সার্জন মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক হূদেরাগ সার্জারি হারুন রশীদ ও চিকিৎসক ফারুক আহমেদের সহকারী জলিকে আসামি করা হয়েছে।মামলায় অভিযোগ করা হয়, বাদী তাঁর বাবা হাবিবুর রহমানকে গত বছরের ১৪ সেপ্টেম্বর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসার জন্য ভর্তি করান। ১৭ সেপ্টেম্বর রোগীর এনজিওগ্রাম করার পর ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেওয়া হয়। এরপর ২২ অক্টোবর ওই চিকিৎসকেরা অপারেশ করেন। চিকিৎসা শেষে বাদী তাঁর বাবা হাবিবুর রহমানকে নিয়ে ৩০ অক্টোবর চাঁদপুরের গ্রামের বাড়িতে চলে যান। এর কিছুদিন পরই সমস্যা দেখা দিলে আবার ওই প্রতিষ্ঠানে তাঁকে ভর্তি করানো হয়। চলতি বছরের ২৯ এপ্রিল আবার অপারেশন করা হয়। বাদী পরে জানতে পারেন, অপারেশনের সময় রোগীর রক্তনালী কেটে ফেলা হয়েছে। এ কারণে আরও দুই দফায় অপারেশন করা হয়। এ সময় আসামিরা বাদীর কাছ থেকে চিকিৎসা-সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে নেন। অভিযোগে বলা হয়, আসামিদের অবহেলার কারণে বাদীর বাবা মারা গেছেন এবং প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে টাকা নিয়েছেন।